ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম
X

রাজবাড়ীর উপজেলার (গোয়ালন্দঘাট দৌলতদিয়া রেলওয়ে স্টেশন) এলাকা থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি গ্রেপ্তারকৃত মুন্না দৌলতদিয়া পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

‎রবিবার (৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া বটতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুন্না। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে তাঁর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলেথিনে মোড়ানো ১০০ পুরিয়া যাহার ওজন (৬.৮ গ্রাম) হেরোইন ও ১০ পিস ওজন (১. গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। 

গোয়ালন্দ রেলওয়ে ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝