ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে মাদকসহ ২ মাদক কারবারি গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৩১ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই জন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার ভোরে উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১১ এর সদস্যরা মাদক সহ তাদের গ্রেফতার করে। শনিবার দুপুরে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত হলেন ফরিদপুরের বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইশটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁয়ে চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। এসময় ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব সদস্যরা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝