ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম
X
Advertisement

ভোলার লালমোহন উপজেলায় জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে ওই হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণটির ওজন প্রায় ৪০ কেজি। 

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। সেখান থেকে পুলিশের একটি টিম গিয়ে ওই হরিণটিকে উদ্ধার করে থানায় আনেন। পরে বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

এইচপি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement