ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পিএম
X

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা ১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে।

বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচের ১০ মিনিটে মানিকের গোলে লিড নেয় বাংলাদেশ। বাকি ৮০ মিনিট ওই গোল ধরে রেখে ফাইনালে পৌঁছায় বাংলাদেশের তরুণরা।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে শুক্রবার। নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবারা পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলে এবং প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।

আগে যাওয়ার পর আরও একবার নেপালের জালে বল পাঠান বাংলাদেশের রোনান সুলিভান। তবে তার আগেই সহকারী রেফারির অফসাইডের পতাকা ওঠে।

ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে সহজ একটি গোল মিস করে বাংলাদেশ। সুলিভানের ক্রসে সুমন সরেনের শট অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দেন নেপালের গোলরক্ষক।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝