ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ পিএম
X

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১লা এপ্রিল) জানায়, একটি ড্রোন ফুজাইরাহ অঞ্চলে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে এক বাংলাদেশির ওপর আঘাত হানে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি খামারে কর্মরত ছিলেন। তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠন জানায়, ড্রোনটি আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে ধ্বংসাবশেষ খামার এলাকায় পড়ে এবং এতে ওই বাংলাদেশি প্রাণ হারান।

সংগঠনটি আরও জানায়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষের কারণে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, দেশটির কর্তৃপক্ষ সঠিক তথ্য জানতে সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবা কার্যক্রম চলমান রয়েছে। সূত্র: আল জাজিরা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝