ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পত্নীতলায় পিক-আপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম
X
Advertisement

নওগাঁর পত্নীতলায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী মোজাফফর উদ্দীন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (১লা এপ্রিল) দুপুরে নজিপুর-নওগাঁ সড়কের সরদার এলপিজি সোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর উপজেলার নজিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাদৌড় গ্রামের আযেজ উদ্দীনের ছেলে।    

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মোজাফফর তার নিজ গ্রাম নাদৌড় থেকে সাইকেল নিয়ে  নজিপুরের উদ্দেশ্যে রওয়ানা হোন। এসময় সোনাপকুরা এলাকায় পৌঁছালে মহাদেবপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুত্বর আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারে পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement