ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাশিয়ায় সেনা বিমান বিধ্বস্ত, নিহত ২৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম
X

রাশিয়ার ক্রিমিয়ায় সেনা বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় ক্রুসহ ২৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে এএন-২৬ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। খবর তাস নিউজের।

রুশ সরকারি সংবাদ মাধ্যম তাসকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি ২৯ আরোহী নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই জানা যায়, বিমানটি ক্রিমিয়ার কাছে পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি ইউক্রেনের কোনো হামলার শিকার হল রুশ সেনা বিমানটি? যদিও রুশ সেনাবাহিনীর তরফে, সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। 

রাশিয়ার দাবি, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না সেনাবাহিনী।

সোভিয়েত জমানার এই বিমান মূলত সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়। স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক সরঞ্জাম বহনে এবং স্বল্প সংখ্যক যাত্রী বহনে সক্ষম এই বিমান।

এএন-২৬ মডেলের এই বিমান এর আগেও বেশ কয়েক বার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ভেঙে পড়েছিল ২৮ জনকে নিয়ে। সেই দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছিল। ২০২২ সালে আরও একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝