ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সততা-শৃঙ্খলাতেই গড়ে উঠবে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়: কুয়েট ভিসি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, অতীতে কর্মচারীরা যেভাবে তাকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি আদর্শ ও কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।

দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সরকারি নিয়ম-নীতি অনুযায়ী পরিচালিত হয় এবং এখানে কর্মরত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। চাকরি-সংক্রান্ত যৌক্তিক দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে তিনি সতর্ক করেন, কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা দুর্নীতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান বক্তব্য রাখেন এবং বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝