ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু রাফির
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম
X
Advertisement

রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ বছরের শিশু রাফি আহমেদের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয়।

এর আগে গত শনিবার (২১ মার্চ) ঈদের তিন বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকার চকরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আড়ানী বাজার-স্টেশন বাজার সড়কের চকরপাড়া মাদ্রাসার বাড়ির পূর্ব পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রাফিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাফিকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক)-এ নেওয়া হয়। 

চিকিৎসকরা জানান, তার মুখের হাড় ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে। টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তার মৃত্যু হয়। রাফির বাড়ি কুষ্টিয়া হলেও সে ছোট বেলা থেকে নানা আনার রহমানের বাড়িতে বড় হচ্ছিল। তার বাবা রুহুল আমিন ও মা খুশি আক্তার।

রাফির নানা আনার রহমান বলেন, খেলার কথা বলে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় রাফি। দ্রুত হাসপাতালে নিয়েছিলাম, কিন্তু চার দিন লড়াই করার পর সে আমাদের ছেড়ে চলে গেল।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী চালকের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement