ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির কোপে দেবর নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় সামান্য বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ভাবির দা’র আঘাতে দেবরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (৩০) ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমনের কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে আসেন। বাড়ির অভ্যন্তরীণ রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে সুমনের চাচাতো ভাইয়ের স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হলেও পরে বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে চলে যান।

তবে ঘটনাটি নিয়ে পরবর্তীতে সুমনের মা ও রুমানা বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সুমন সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুমানা বেগম ঘর থেকে ধারালো দা এনে সুমনের ওপর হামলা চালান।

আঘাতে সুমনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সরাইল থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রুমানা বেগমের শাশুড়ি ভানুয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝