ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে গাঁজাসহ যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. আজাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাগঞ্জ এলাকা থেকে আজাদকে আটক করে পুলিশ।

আটককৃত মো. আজাদ একই উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালাচাঁদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

জানা গেছে, লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সম্বীত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাগঞ্জ এলাকায় রাস্তার ওপর সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আজাদকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগের মধ্য থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এইচপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝