ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১১:১৪ পিএম
X

প্রথম ওয়ানডেতে উড়ন্ত জয়ের পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে। আর পাকিস্তানের সামনে ছিল সমতায় ফেরার সুযোগ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১৪ রানেই অলআউট হয়ে ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান।

আগে ব্যাট করে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। তবে বাংলাদেশের ইনিংসের শুরুতেই হানা দেয় বৃষ্টি। ৩ উইকেটে ২৭ রান থাকা অবস্থায় খেলা প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। এরপর বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। সেই চ্যালেঞ্জ টপকাতে গিয়ে খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা।

শুরুতেই টপ অর্ডার ধসে পড়ার পর লিটন দাস ও তাওহীদ হৃদয় প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন। তাদের জুটি থেকে আসে মূল্যবান ৫৮ রান। আক্রমণাত্মক খেলতে থাকা লিটন ৩৩ বলে ৪১ রান করে সাদাকাতের শিকার হলে ভেঙে যায় এই জুটি। লিটনের বিদায়ের পরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

আগের ম্যাচে ব্যাটিং না পাওয়া আফিফ হোসেন আজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ১৫ বলে ১৪ রান করে সাদাকাতের শিকার হয়ে ফিরে যান তিনি। এর কিছুক্ষণ পরেই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫ বল স্থায়ী ইনিংস খেলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ফাহিম আশরাফের বলে বড় শট খেলতে গিয়ে ওয়াসিমের হাতে ক্যাচ দেন টাইগার অধিনায়ক।

মিরাজের বিদায়ের রেশ কাটতে না কাটতেই রিশাদ হোসেনকে বোল্ড করে ফেরান সেই সাদাকাত। ১০১ রান তুলতেই বাংলাদেশ হারায় ৭টি উইকেট। একপ্রান্ত আগলে রাখা তাওহীদ হৃদয়ও শেষ পর্যন্ত হার মানেন। দলীয় ১০৩ রানে হৃদয় আউট হন। শেষ পর্যন্ত ১১৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ১২৮ রানের এই জয়ে পাকিস্তান সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিল।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝