ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ১১:১৫ পিএম
X

শিলা বৃষ্টি ও বজ্রপাতে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তুলতে সক্ষম হয়, এর পর খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২৭৪ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৭৫ রান করেন মাস সাদাকাত। এছাড়া ৫৪ রান আসে সালমান আলী আঘারের ব্যাট থেকে।

রান তাড়ায় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১৫ রান তুলতে সক্ষম হয়েছে। শাহিন শাহ আফ্রিদিকে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। ৭ বলে তিনি মাত্র ১ রান করেন। পরের বলেই মোহাম্মদ ওয়াসিমের বলে মিডঅফে সহজ ক্যাচ তুলে দেন সাইফ হাসান (১২ বলে ১২ রান)।

নাজমুল হোসেন শান্তও এদিন উইকেটে থিতু হতে পারেননি। শাহিন আফ্রিদির বলে ব্যাট পাতার আগেই স্টাম্প উড়ে যায়। তিনি ফেরেন শূন্য রানে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝