ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:২৬ পিএম আপডেট: ১৩.০৩.২০২৬ ১১:১৫ পিএম
X

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর, আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে যেন পাকিস্তান বেশ ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। দুই ওপেনারের দারুণ সূচনার কারণে সফরকারীরা বড় সংগ্রহের পথে এগোছিল। তবে শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারে অলআউট হয়ে তারা তুলেছে ২৭৪ রান।

অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৭৫ রান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তবে এবার পাকিস্তান আগের ম্যাচের মতো ভুল করেনি। সাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত ১৩ ওভারের মধ্যে দলকে পার করে দেন ১০০ রানের গণ্ডি।

কিছুতেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে ১০৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা মাজ সাদাকাতকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান বাংলাদেশ অধিনায়ক। ৪৬ বলে ৬ চার আর ৫ ছক্কায় সাদাকাত করেন ৭৫ রান।

এরপর আরেক ওপেনার সাহিবজাদাকে তুলে নেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে ডিপ থার্ডম্যানে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা (৩১)। নাহিদ রানারের বলে পুল করতে গিয়ে থার্ড ম্যানে মোস্তাফিজুর রহমানকে ক্যাচ দেন শামিল হোসেন (৬)।

১৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে আবার জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলি আগা। ১১৫ বলে ১০৯ রানের জুটিটি শেষ হয় রানআউটে।

সালমান আগা ননস্ট্রাইকে কিছুটা বেরিয়ে গিয়েছিলেন। বোলার মিরাজ আস্তে করে বল ধরে তিনি বুঝে ওঠার আগেই স্টাম্প ভেঙে দেন। আগা এই আউট মানতে পারেননি এবং বেরিয়ে যাওয়ার সময় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি ব্যাট আর হেলমেট ছুড়ে ফেলেও দেন। ৬২ বলে ৬৪ রান আসে আগার ব্যাট থেকে।

এর এক বল পরেই উইকেট হারান আরেক ব্যাটার রিজওয়ান (৪৪)। হুসাইন তালাতকে (৯) বোল্ড করেন রিশাদ হোসেন। ৭ বলে ১১ করে রানআউট হন আবদুল সামাদ। ২৫৪ রানে পাকিস্তান হারায় ৭ উইকেট।

এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ইনিংসের ১৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ২৭৪ রানে।

রিশাদ হোসেন নিয়েছেন ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝