ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১১ মার্চ) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদ হোসেন।

অভিযানে ডাইনিং ডিলাইট নামক রেস্তোরাঁয় কাচ্চিতে রঙ ব্যবহার, সিংকের মধ্যে গোশত ধোয়া, মেয়াদোত্তীর্ণ বান সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং প্রতিষ্ঠানটির কোনো রেস্তোরাঁ লাইসেন্স না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পাকশী নামক রেস্তোরাঁয় নোংরা ও দুর্গন্ধযুক্ত রান্নাঘর, ফ্রিজে পচা গ্রিল ও তরকারি সংরক্ষণ, মাছি-পোকামাকড়ের উপদ্রব, পোড়া তেল ব্যবহার, বাথরুমে সাবানের ব্যবস্থা না থাকা এবং আধোয়া ডিম সেদ্ধ করে রান্নার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রাজমহল নামক প্রতিষ্ঠানে শিশুখাদ্যের প্যাকেটে পোকামাকড়, মেয়াদোত্তীর্ণ পণ্য, অনুমোদনহীন কেওড়াজল বিক্রি, আমদানিকারকের সীলবিহীন বিদেশি পণ্য এবং বাসি মিষ্টি ও বাখরখানি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার (অ.দা.) মো. শাকিব হোসাইনসহ র‍্যাব ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এসআরসি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement