ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
X

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মধ্যেই দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে জানা যায়, এই কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন, যা তারা নিজের পছন্দ অনুযায়ী বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, এবং দলটির প্রধান তারেক রহমান এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পারিবারিক কাঠামোকে শক্তিশালী করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি উল্লেখ করেন, নারীরা সংসারের প্রয়োজনীয় খরচ এবং সঞ্চয়ের বিষয়ে ভালো ধারণা রাখেন, তাই এই আর্থিক ব্যবস্থায় তাদের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে, যার ফলে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরী ও কলিম উদ্দিন আহমদ মিলন। এছাড়াও সংসদ সদস্য কয়ছর আহমদ, কামরুজ্জামান কামরুল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

পাইলট প্রকল্প হিসেবে দিরাইয়ের আকিল শাহ, রাধানগর এবং উত্তর সূরিয়ারপাড় গ্রাম নির্বাচিত হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা ৬৯৭টি পরিবারের মধ্যে প্রাথমিকভাবে আজ এই কার্ড বিতরণ করা হয়েছে।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝