ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:২৭ এএম আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:৩০ এএম
X

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

রোববার রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য ৪, ৫ ও ৬ নং ফিডারের আওতায় জেলার সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি, কোড্ডা; আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর; মোগড়া ইউনিয়নের ভবানীপুর। 

ধরখার ইউনিয়নের বনগজ; দক্ষিণ ইউনিয়নের হীরাপুর; আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দূর্গাপুর; বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু হতে পারে। রমজান মাসে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন জহির আব্বাস খান।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝