ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে ইয়াবাসহ আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকার মৃত ওসমান গণির ছেলে মো. জামাল (৫০) ও পাশ্ববর্তী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন বেপারীর ছেলে মো. আকবর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝