ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে ইটভাটা-সেমাই কারখানায় অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:২১ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে একটি ইটভাটা ও একটি সেমাই কারখানাকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এদিন প্রথমে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ‘শাপলা ব্রিকস ফিল্ড’ নামে একটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে অবৈধভাবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারায় ওই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে একই দিন উপজেলার লাঙলখালি এলাকার ‘হেলাল সেমাই কারখানায়’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং যথাযথ প্যাকেজিং ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝