ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার রুবেল নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম
X
Advertisement

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের মতো কাজেও বের হয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমদের।

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি রুবেলের পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। রুবেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement