ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
X
Advertisement

বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে অধিক দামে ফল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে মোংলা পৌর শহরের মেইন রোড এলাকায় ফলের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অধিকাংশ দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ফল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। অভিযানে লাইসেন্স না থাকায় এক মাছ ব্যবসায়ী এবং মূল্যতালিকা প্রদর্শন না করে বেশি দামে ফল বিক্রির দায়ে ৬ ফল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে বিধি অনুযায়ী তাদের কাছ থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফলের দোকান ও মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেডইউ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement