ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে নৌ ডাকাত দলের সদস্য জসিম গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১০:৩৮ এএম
X

মুন্সীগঞ্জে নৌ ডাকাত দলের সদস্য জসিম দেওয়ান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম মেঘনার কুখ্যাত নৌ ডাকাত কিবরিয়া মিয়াজীর দলের সদস্য। জসিম আধারা ইউনিয়নের চিতলিয়া দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা।

সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, 'মেঘনায় অবৈধ ভাবে বালু ও মাটি কাটার অপরাধে অপরাধী জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।'

এদিকে, মেঘনার নৌ ডাকাত কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে যুবদল নেতা শান্তসহ একাধিক হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ডজনখানেকের ওপরে মামলা থাকলেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেপ্তার করতে পারেননি।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝