ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌর বিদ্যুৎখাতে বিনিয়োগে ফের আগ্রহ মার্কিন কোম্পানির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৪৭ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ৩:৩০ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

বাংলাদেশে জ্বালানি খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৫০ কোটি টাকা) বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান সানএডিসন। সৌর বিদ্যুৎখাতে এ বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি।

প্রতিষ্ঠানটি ০২ থেকে ১২ মার্চের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

সানএডিসনের চিফ অপারেটিং অফিসার ও জেনারেল কাউন্সেল ডেভিড রিংহোফারের সই করা চিঠিতে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে এ বৈঠকের অনুরোধ জানানো হয়। 

চিঠিতে বলা হয়, সানএডিসন ও সিঙ্গাপুরের কোম্পানি সাউদার্ন সোলার পাওয়ার লিমিটেড ২০১৭ সালের ০৭ জানুয়ারি সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করে এবং টেকনাফে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে।

তবে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ব্যাপক আগমনের পর প্রকল্প এলাকা ও প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইনের করিডোরে শরণার্থীরা বসতি স্থাপন করায় প্রকল্প বাস্তবায়ন জটিল হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি প্রকল্প স্থানান্তরের আবেদন করে এবং কক্সবাজারে বিকল্প স্থানের জন্য জমি ক্রয়ের অধিকার (বায়না) জমা দেয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে তৎকালীন সরকার আর্থিক প্রণোদনা দাবি করে। যদিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট মন্ত্রণালয়কে পিপিএ বাতিল না করার নির্দেশ দিয়েছিলেন, তবুও চুক্তি বাতিল করা হয়। 

কোম্পানিটি দাবি করেছে, ওই বাতিলপত্র ছিল অবৈধ। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও কোনো সুরাহা হয়নি।

তবে প্রতিষ্ঠানটি অতীতের অনিয়ম পুনরালোচনা নয়, বরং একটি গঠনমূলক ও স্বচ্ছ সমাধানের লক্ষ্যে এগোতে চায় বলে জানিয়েছে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগ সম্ভাবনা বাস্তবায়নে বর্তমান নেতৃত্বের অধীনে একটি ইতিবাচক অগ্রগতি সম্ভব।

প্রস্তাবিত বৈঠকে কোম্পানির সিটিও ডেভিড স্প্রিংগার, কনসালটিং ডিরেক্টর মোহাম্মদ রব, মোবাশের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলে জানানো হয়েছে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement