ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মেসির জোড়া গোলে মিয়ামির জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩৪ এএম
X

মেজর লিগ সকারের ম্যাচে মেসির জোড়া গোলে জয় পেল ইন্টার মিয়ামি। রোববার ফ্লোরিডা ডার্বিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও তারা ৪-২ ব্যবধানে হারায় অরল্যান্ডো সিটিকে।

গেল সপ্তাহে মৌসুমের প্রথম ম্যাচে হেরেছিল মিয়ামি। তাই এই ম্যাচে চাপ ছিল। অরল্যান্ডোর মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা।

১৮ মিনিটে গোল করেন মার্কো পাসালিচ। মাঝ মাঠে বল হারায় মিয়ামি। সেই সুযোগ নেয় অরল্যান্ডো। ইভান আনগুলোর ক্রস থেকে নিচু শটে বল জালে জড়ান পাসালিচ।

৬ মিনিট পর ব্যবধান বাড়ান মার্তিন ওদেখা। ডান দিক দিয়ে দৌঁড়ে উঠে বল বাড়ান গ্রিফিন ডরসি। ওদেখা সহজ ফিনিশে করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় অরল্যান্ডো।

এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। রদ্রিগো দে পল দূর থেকে জোরালো শট নেন। ২৮ মিনিটে তার শট ঠেকান অরল্যান্ডোর গোলরক্ষক। কিছুক্ষণ পর বক্সের ভেতর থেকে মেসির শটও দারুণ ভাবে বাঁচান গোলরক্ষক ক্রেপো।

বিরতির পর বদলে যায় ম্যাচের ছবি। ৪৯ মিনিটে বদলি নেমে গোল করেন মাতেও সিলভেতি। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে তিনি ব্যবধান কমান। ৫৭ মিনিটে সমতা ফেরান মেসি। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ে দারুণ শট নেন। বল জালে জড়ায়। স্কোর হয় ২-২।

৮৫ মিনিটে এগিয়ে যায় মিয়ামি। মেসি সুন্দর পাস বাড়ান তেলাসকো সেগোভিয়াকে। তার কোণাকুণি শটে ম্যাচে তো বটেই, ১৭৫ মিনিট খেলার পর চলতি মৌসুমের এমএলএসে প্রথমবারের মতো এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিয়ামি।

৯০ মিনিটে অরল্যান্ডোর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন মেসি। দূর থেকে নেওয়া নিচু ফ্রি-কিক গোলরক্ষকের নিচ দিয়ে জালে ঢুকে যায়। এতে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝