ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিলিতে “ফ্রুট সিরাপ” নামে নিষিদ্ধ সিরাপের ছড়াছড়ি, অবাধে চলছে বেচাকেনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম
X
Advertisement

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিভিন্ন খুচরা ও পাইকারী দোকানে যৌন উত্তেজক সিরাপ মিলছে। জিনসিন, টাচ, ওয়ান—বিভিন্ন নামে অবাধে চলছে এইসব রঙিন মোড়কে পেঁচানো সিরাপ। শরবত জিনসিন, শরবত আঙ্গুর, টাচ, ওয়ান, জেড ভিটা—বিভিন্ন নামে চলছে এসব সিরাপের বেচাকেনা।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের হস্তক্ষেপে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ ও জরিমানার আওতায় আনা হলেও হাকিমপুরে যেন অবাধেই এগুলোর বেচাকেনা চলছে। বিভিন্ন সূত্রে জানা যায়, যৌন উত্তেজক এসব সিরাপে নিষিদ্ধ কেমিকেল মিশ্রিত থাকে, যা মাদকদ্রব্যের মতোই মানবদেহের জন্য ক্ষতিকর।

পাইকারী বিক্রেতাদের অনেকেই এসব সিরাপের উৎপাদন লাইসেন্স থাকার কথা বলছেন। আবার কিছু যৌন উত্তেজক সিরাপের কোনো উৎপাদন লাইসেন্স নেই।

স্থানীয় এলাকাবাসীরা জানান, উঠতি বয়সের কিশোর ও তরুণদের একটি বড় অংশ নিয়মিত এসব সিরাপ সেবন করে, এবং হিলিতে এর একটি বড় সিন্ডিকেট ব্যবসা পরিচালনা করে।

উৎপাদন লাইসেন্স না থাকা এসব সিরাপ কতটুকু স্বাস্থ্যসম্মত তা যাচাই-বাছাই করা, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার বলে মনে করছেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement