ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এসআর/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement