ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনায় গ্রেফতার ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম
X

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলাসহ ভিন্ন ভিন্ন আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিম কার্ডের মাধ্যমে যুব সমাজের কাছে অনলাইন জুয়ার জন্য সিম বিক্রি করছিলেন।
‎অভিযানে ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম ওরফে আরিফুল (২৪) নামে আরও দুজনকে আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ৮২টি অবৈধ সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া জব্দকৃত সিম কার্ডগুলোর সঙ্গে নগদ ও বিকাশ হিসাব সংযুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
‎পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-এর আওতায় কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ হোসেন ল জানান, অনলাইন জুয়া ও অবৈধ সিম বাণিজ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎এমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝