ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাঘা-চারঘাটে ছোট ছোট কারখানা স্থাপন করা হবে: এমপি চাঁদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
X

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে সচল ও উন্নত করার জন্য বাঘা ও চারঘাটে ছোট ছোট কারখানা স্থাপন করা হবে। কারখানা স্থাপন হলে এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, এলাকায় মাদক, ইমু ও বিকাশ হ্যাকার, চাঁদাবাজি সহ কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না। যে কেউ আইন ভঙ্গ করবে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ আরও বলেন, তেপুকুরিয়া আড়পাড়া এলাকা থেকে ইমু ও বিকাশ হ্যাকারদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতিটি প্রকল্পের কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “খারাপ কাজে যদি আমার সন্তান জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ভুল পথে যাবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। কোনো খারাপ কাজের সঙ্গে আপোষ নেই।”

ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তার। ১ কোটি ৩৮ লক্ষ ৭৮ হাজার ২৪৪ টাকায় একাডেমি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, রেজাউল করিম বাদশা, রহিম উদ্দিন, প্রভাষক নবাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমামুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার, বাজুবাঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সান্টু আলী, ছাত্রনেতা সৌরভ হোসেন, আমির হামজা মধু, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুমন রানা, ঠিকাদার জমির উদ্দিন, যুবদল নেতা সালেহ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝