ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম
X

সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনো ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ডিজাইনে ধারণ করছে। এতে সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে। 

‘পাহাড়ের রানি’ ও ‘রাঙামাটির ছাদ’ নামে বহুল সমাদৃত সাজেক প্রশান্ত এক মহিমা ধারণ করে, যেখানে দিগন্তকে আলিঙ্গন করে সবুজ পাহাড়শ্রেণি; রেশমি আবরণে নিজেকে জড়িয়ে নিয়ে ভেসে বেড়ায় মেঘ। এর সুউচ্চ পাহাড়গুলো যেন শক্তি, স্থিরতা ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক। এই প্রতীকী শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে অপো এ৬এস প্রো’র নকশাতে উঠে এসেছে পাহাড়ের অবিচল সৌন্দর্য; যা একইসাথে দৃঢ়তা, উচ্চাশা ও অটল স্থায়িত্বের প্রতীক। সময়ের প্রবাহে পাহাড় যেমন অবিচল থাকে, তেমনি এই ডিভাইসও টেকসই নির্মাণ ও চিরায়ত সৌন্দর্যের প্রতিচ্ছবি ধারণ করে।

এই ডিজাইনের মূলে রয়েছে ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’-এর মতো গভীর দর্শন। পরিচয় ও আকাঙ্ক্ষার পরিশীলিত ব্যাখ্যা এটি। ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়, সংস্কৃতি ও অন্তর্নিহিত মূল্যবোধের সাথে সংযুক্ত থাকা, নিজের পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো। আর ‘গো বিয়ন্ড’ মানে সীমারেখা পেরিয়ে এগিয়ে যাওয়া; লক্ষ্য ছোঁয়ার সাহস রাখা এবং সম্ভাবনার নতুন শিখরে পৌঁছানো। 

ডিভাইসটির ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়, যা একদিকে যেমন মাটির কাছাকাছি সংযত থাকে, অন্যদিকে তেমনি উজ্জ্বল ও আকর্ষণীয়। এর ব্যাক প্যানেলে প্রিমিয়াম লেভেলের কারুশিল্প ব্যবহৃত হয়েছে, যেখানে স্বচ্ছ গ্রেডিয়েন্ট রঙ ও ফরেস্ট-ইন্সপায়ার্ড টেক্সচারের সমন্বয়ে বহুমাত্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই ডিজাইনের সৌন্দর্য তার সূক্ষ্ম জটিলতায় লুকিয়ে আছে, যেখানে নরম আলোতে এটিকে শান্ত ও মার্জিত দেখায়, আর উজ্জ্বল আলোয় থাকে দীপ্ত-ঝলমলে। আলো ও ছায়ার এই খেলা সাজেকের প্রাকৃতিক দৃশ্যের মতোই; ভোরে শান্ত, দুপুরে উজ্জ্বল ও সন্ধ্যায় রহস্যময়।

ডিভাইসটির বাইরের টেক্সচার নিখুঁত ভাবে নন-স্লিপ, গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশে তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ভূমির স্পর্শকেই মনে করিয়ে দেয়। ম্যাট ও ডুয়েল-টেক্সচার ক্রিয়েচারের কারণে এর ত্বকবান্ধব ব্যাক হাতের তালুর সাথে নিখুঁত ভাবে মানিয়ে যায় এবং ফোন হাতে ধরার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। একইসাথে, এর অ্যান্টি-স্লিপ ও ঘাম প্রতিরোধী ফিচার আউটডোর ভ্রমণ, দৈনন্দিন যাতায়াতে বা সামাজিক পরিবেশেও আত্মবিশ্বাসী ব্যবহার নিশ্চিত করে। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, 'অপো এ৬এস প্রো’র মাধ্যমে আমরা কেবল একটি ডিভাইস তৈরি করতে চাইনি; আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের দৃঢ়তার প্রতীক তুলে নিয়ে আসতে চেয়েছি। সাজেকের অপূর্ব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত বাংলাদেশে প্রথম এই ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ শক্তি, স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের নিজেদের ঐতিহ্যকে গর্বের সাথে ধারণ করতে এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানাই।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝