ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম
X

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের স্বামী আতিয়ার রহমান (৫৫) মারাত্মক আহত অবস্থায় বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শুভদিয়া এলাকার আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার ফকিরহাট থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। খুলনা-ঢাকা মহাসড়কে উপজেলার পিলজংগ এলাকায় এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন নামে যাত্রীবাহী একটি ডাবল ডেকার বাসের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে ভ্যান ছিটকে পড়ে ওই দম্পত্তি গুরুত্বর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আহত দম্পতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীন আক্তার মারা গেছেন। বাসটিকে মোল্লাহাট হাইওয়ে থানা কর্তৃক জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ফকিরহাটে গতকাল একই দিনে চারটি পৃথক সড়ক ১০জন আহত হয়েছেন।

এএইচটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝