ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গবেষণার মানোন্নয়নে মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির বিকল্প নেই: কুয়েট ভিসি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণার অবস্থান সুদৃঢ় করতে হলে সঠিক ও মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কারিগরি কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “রিভিউ অফ রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. খালেকুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম।

দিনব্যাপী কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অনলাইন ডেমোনস্ট্রেশনের মাধ্যমে এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল লেখার বিভিন্ন কারিগরি ধাপ এবং জটিলতা নিরসনের কৌশল হাতে-কলমে তুলে ধরেন।

কর্মশালার শেষ পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝