Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

রাজশাহী-৬ আসনের ১১৮ কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৮৮)

রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৮টিতে অস্থায়ীভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মার চরে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সিসি ক্যামেরা বসানো সম্ভব হয়নি। বুধবার (১১ ফেব্রুয়ারি) সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়।

এদিকে বুধবার সকাল ১১টায় বাঘা ও চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১১৯টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা এসব সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছান। সরঞ্জাম গ্রহণের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা সরঞ্জাম গ্রহণ করেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা)।

এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৯টি। এর মধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৪২টি— বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯১১ জন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, “ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন।”

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বলেন, “এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কেন্দ্রভিত্তিক ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১১৯টি কেন্দ্রের মধ্যে ১১৮টিতে অস্থায়ীভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সিসি ক্যামেরা বসানো সম্ভব হয়নি।”

এএইচএ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close