ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজশাহী-৬: যেসব কেন্দ্রে ভোট দেবেন প্রার্থীরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম
X

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চার প্রার্থী তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। প্রার্থীরা জানিয়েছেন, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তারা নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন।

জানা গেছে, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ) ভোট দেবেন চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা) ভোট দেবেন চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের সলুয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে।

জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) ভোট দেবেন চারঘাট পৌরসভার চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) ভোট দেবেন বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

ভোটারা বলছেন, চার জন প্রার্থীর মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যেই জয়-পরাজয় হবে। এ আসনে মোট কেন্দ্র ১১৯টি। এর মধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। এর মধ্যে বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী এক লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ এক লাখ ৭৪ হাজার ৯১১।

সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, 'ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।'

বাঘা উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বলেন, 'এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্নে করতে কেন্দ্রভিত্তিক সমস্যা চিহিৃত করে পদক্ষেপ নেওয়া হয়েছে।'

এএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝