ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচনের দিনে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা ভোটের দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ই ফেব্রুয়ারি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে নির্বাচনের পরদিন ১৩ই ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রী সাধারণের সুবিধার্থে বিষয়টি আগেভাগেই অবহিত করা হচ্ছে যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝