Tuesday | 16 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 16 June 2026 | Epaper
BREAKING: রাজশাহীতে আমের হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত      একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন      পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, আহত ১৮      ভারত থেকে ফিরে আসার কারণ জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      জুলাই হামলা: জাবিতে ২১ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত      নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা      মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক       

শ্রীনগরে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ২৩৩)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় নিজ বসতঘর থেকে গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় ইমরান মোড়ল (৩০) নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমরান মোড়ল শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়ির বাসিন্দা এবং মানিক মোড়লের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ইমরানের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তিনি বাড়ির একটি কক্ষে একাই বসবাস করতেন। তার বাবা প্রবাসে অবস্থান করছিলেন, মা ছিলেন বোনের বাড়িতে এবং স্ত্রী অবস্থান করছিলেন পিত্রালয়ে।

শুক্রবার সন্ধ্যায় ইমরানের চাচা জহির মোড়ল বাড়িতে গিয়ে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় ইমরানকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, গলায় তার পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close