ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবম পে-স্কেল কার্যকরের দাবিতে জয়পুরহাটে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম
X

নবম পে-স্কেল কার্যকরের দাবিতে সোমবার জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সরকারি কর্মকর্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন চত্বরে শুরু হওয়া কর্মসূচিতে মিছিলটি জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম।

বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা শখ করে রাজপথে নামেননি; জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণার সময় নিত্যপণ্যের বর্তমান বাজারদরের সঙ্গে বেতন কাঠামোর কোনো মিল নেই। দীর্ঘ কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেলেও বেতন কাঠামো সমন্বয় করা হয়নি। তারা আরও বলেন, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির চাপ সামাল দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে কর্মচারীরা।

সমাবেশে জেলা জজ আদালয়ের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, ম্যাজিস্ট্রেট আদালতের কৃষ্ণ কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

বক্তারা জানান, দাবি আদায়ে ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট জেলার সব সরকারি কর্মচারী পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবেন।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝