ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম আপডেট: ০২.০২.২০২৬ ৩:২৮ পিএম
X

ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী। খবর আল জাজিরার। 

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল রোববার টেলিগ্রামে লেখেন, ‘আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।’

পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।

জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।

এদিকে রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয় জন আহত হয়েছেন।

এমন এক সময় এসব হামলার কথা জানা গেল, যখন যুক্তরাষ্ট্র-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ খবর জানিয়েছেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝