ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টিআরইউ-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম
X
Advertisement

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০টায় দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় এটি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

টিআরইউ-এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলা হয়, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই প্রয়াস। ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা করি।”

সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, “সাংবাদিকদের সংগঠন হিসেবে আমরা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নই; সমাজের দায়বদ্ধতা থেকে মানবিক কাজে টিআরইউ সবসময় পাশে থাকতে চায়। এ ক্ষেত্রে ডেবোনেয়ার গ্রুপ যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউ-এর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, প্রেসক্লাবের মনিরুল ইসলাম মিহির, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, কার্যকরী পরিষদের সদস্য শহীদুল ইসলাম, আকরাম হোসেন, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে মোট চারশতটি কম্বল বিতরণ করা হয়েছে।

এএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement