ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম
X

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ফকিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক সাড়া পেয়েছে বিএনপি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় টাউন নওয়াপাড়া মোড়ে অবস্থিত শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে পিলজংগ ইউনিয়ন বিএনপি।

ভোটকেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, ফকরুল আলম, মহিউদ্দিন মইন ভুইয়া, জব্বার মল্লিক, উপজেলা যুবদলের নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন যুবদলের নেতা তুহিন মল্লিক, শ্রমিকদলের নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদলের নেতা আনোয়ার মোড়ল এবং আমীরুল ইসলাম মল্লিক।

সভায় ১ নম্বর টাউন নওয়াপাড়া, ৩ নম্বর শ্যামবাগাত ও ৪ নম্বর পিলজংগ ভেগবাড়ি ওয়ার্ড থেকে আগত শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— পলাশ কুমার চক্রবর্তী, শুকুমার কুমার বাগচি, সুনীল কুমার দত্ত, অরুণ কুমার ঘোষ, বসুদেব কুমার ঘোষ, রাজু কুমার ঘোষ, সমীর কুমার দে (নাটু), বিজয় কুমার দাশ, প্রদ্বীপ কুমার ভট্টাচার্য, গৌতম কুমার অধিকারী, লক্ষীকান্ত বাগচি, তপন কুমার বাগচি, দুলাল কুমার দে, গোরা বসু, মুকুল কুমার দে, বিশ্বজিৎ কুমার মণ্ডল, তপন কুমার দে, নিরাঞ্জন কুমার দে, গৌরাঙ্গ কুমার শীল, সহদেব দাশ, গৌর দাশ ও দীপু দাশসহ শতাধিক নারী ও পুরুষ।

এএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝