Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস পালিত

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১০০)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত নীতি, পরিকল্পনা ও আইনে একদিকে যেমন ঘাটতি রয়েছে অন্যদিকে বিদ্যমান আইন ও বিধিমালার সীমাবদ্ধতা ও অস্পষ্টতাকে কাজে লাগিয়ে প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে অনিয়ম ও সমন্বয়হীনতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।'

তিনি আরও বলেন, 'নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অংশীজনের সক্ষমতার ঘাটতি, অর্থায়ন ও বিনিয়োগ সংকট, প্রণোদনার অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং দেশি-বিদেশি লবির প্রভাবে নবায়নযোগ্য জ্বালানির পরিবর্তে জীবাশ্ম জ্বালানিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর ফলে এ খাতে নীতি করায়ত্ত, স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ সুশাসনের ঘাটতি ক্রমেই প্রকট আকার ধারণ করেছে।'

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সনাকের সহ-সভাপতি এস এ হামিদ, সাবেক সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, পরিমল সিং বাড়াইক, রীনা মজুমদারসহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।

এ সময় ছাত্র-জনতাসহ প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরএ/এমএ

সম্পর্কিত   বিষয়:  মৌলভীবাজার   শ্রীমঙ্গল  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close