ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেকনাফে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত মেয়ে শিশুর লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম
X
Advertisement

কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে স্থানীয়রা সৈকতে লাশটি দেখতে পায়।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, দুপুর ১ টায় টেকনাফ সদর মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত শিশুর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।

ওসি জানান, শিশুটির গায়ে নীল রঙের ফুল হাতা টিশার্ট ও প্লাজু প্যান্ট ছিল। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

টিএন/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement