ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম
X

লক্ষ্মীপুরে গণভোট সংক্রান্ত এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ অন্যান্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচন অনুষ্ঠিত হবে। কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো অভাব নেই। আমরা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কথা বলছি না; আমরা জনগণের সঙ্গে কথা বলছি। জনগণ যেন সমান সুযোগ পায়, সেটি নিশ্চিত করা হবে। প্রশাসন কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না।”

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝