ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বায়রা নির্বাচনের তফসিল স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৬:৪৯ পিএম
X

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)'র দ্বিবার্ষিক নির্বাচনের (২০২৬-২৮) তফসিল স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

নোটিশে বলা হয়, ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর দুই সপ্তাহের  স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল স্থগিত করা হলো।’ 

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

বাদিপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান বলেন, 'ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদি রিট আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্টের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তফসিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। বায়রার এবারের নির্বাচনে তিনটি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।  শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।'

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝