ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কসবায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার রাত আনুমানিক পৌণে ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর এলাকার লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল মিয়া হাছেন (৪৫) উপজেলার ধজনগর গ্রামের বাসিন্দা।

জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর এলাকার লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠের খোলা স্থানে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আবুল মিয়া দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। সে সময় তাকে আটক করা হয়। দুই বস্তা থেকে   ৪৮ দশমিক ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝