ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে জামায়াত-ছাত্রদল সংঘর্ষে আহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:২১ এএম
X
Advertisement

পটুয়াখালী জেলার বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি চলাকালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৭ নম্বর চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জামায়াতে ইসলামীর যুব সংগঠনের নেতা সুজন খান (২৫), জামায়াত কর্মী রাকিব হাসান, আব্দুল বারেক মাঝি এবং ছাত্রদলের দুই নেতা সাইদুল ইসলাম (২৩) ও জহিরুল ইসলাম সোহাগ (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি কক্ষে জামায়াতের দলীয় সাংগঠনিক কর্মসূচি চলাকালে হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে প্রবেশ করেন। তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুমতি ছাড়া কর্মসূচি আয়োজন করার বিষয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

জামায়াত নেতারা দাবি করেন, ২০–২৫ জন ছাত্রদলের নেতা-কর্মী পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা নিয়ে তাদের সমাবেশে হামলা চালায়।

অপরদিকে ছাত্রদল নেতারা দাবি করেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রদলের দুই নেতা আহত হন।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement