ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ভারতীয় শাড়িসহ আটক ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ০৮.০১.২০২৬ ১০:৪৪ এএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। 

কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লার পাগলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ওই পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালীন সময়ে পাগলা বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি বালুর ট্রাক তল্লাশি করে প্রায় ১ কোটি ২৫ লক্ষ ৩৯ হাজার ৫২০ টাকা মূল্যের অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি, মেহেদী, চকলেট, বালু ও ট্রাকসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি বলেন, 'জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচার কাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালানরোধে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝