ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তীব্র শীতে বিপর্যস্ত ফুলবাড়ীর জনপদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম
X
Advertisement

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীর জনপদ। তাপমাত্রা নিম্নগামী হয়ে উপজেলার উপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। বিকেলের পর নামছে ঘন কুয়াশা। সেই সাথে বাড়ছে শীত ও ঠান্ডার তীব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার জনজীবন। 

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা।

বুধবার সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

হিমালয়ের পাদদেশে অবস্থিত এ অঞ্চলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে তীব্র শীত। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় উপজেলাজুড়ে শীতের দাপট তীব্র আকার ধারণ করেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ধরলা ও বারোমাসিসহ বিভিন্ন নদ-নদীর চরাঞ্চলের বাসিন্দারা। শীত যেন রুপ নিয়েছে এক গভীর মানবিক সংকটে।

উপজেলার বালারহাট বাজারে অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, 'ঠান্ডা এতো বেশী যে গাড়ি নিয়ে বের হলে শরীর শীতল হয়ে যাচ্ছে। ঠান্ডায় হাত-পা কাঁপছে।'

শাহিন মিয়া বলেন, 'ঠান্ডায় গাড়ি চালাতে পারছি না। এমন ঠান্ডা আর দেখিনি। তারপরও জীবন জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছি।'

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, 'আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ হওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।'

এসি/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement