ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কসবায় গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল পৌরসভাস্থ গুরুহিত টু তালতলা গামী বীজনা নদীর ব্রিজের উপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক হোসেন (৫৩), ও ফয়জুর রহমান ওরফে ফজর আলী (৩৫)। উভয়ের জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন রাত ২টা ৩০ মিনিটে কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি পালিয়ে যায়।

উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এসআরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝