ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আলোচিত জুলাই যোদ্ধা সুরভী জামিন পেলেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
X
Advertisement

আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (১৭) অবশেষে জামিন পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা দায়রা জজ আদালতের বিচারক অমিত সাহা তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী থানাধীন পূর্ব গোপালপুর এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আদালত চত্বরে সুরভীর পরিবার, সহপাঠী ও জুলাই আন্দোলনের নেতারা ভিড় করেন। এ সময় তারা সুরভীকে মুক্তি দেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে সুরভীর মামলায় রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানির পর রিমান্ড বাতিলের আদেশের নকল সংগ্রহ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করা হলে সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জর করেন।

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ ও সাংবাদিকের দায়ের করা মামলায় গত ২৫ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাহরিমা জান্নাত সুরভীকে। অভিযোগ আনা হয়, গুলশানে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে টাকার নেওয়াসহ স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে নিয়ে কুরোচিপূর্ণ মন্তব্যে করেন তিনি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement