বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি একে এম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শহিদুল ইসলাম, কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সরকার, শাহাদাত সরকার, পৌর যুবদলের সদস্য সচিব মাহবুব আলম স্বপন, ভিপি শাহীন, যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।
এমএইচ/আরএন